বৃদ্ধকে গলা কেটে হত্যা করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে - The News Lion

বৃদ্ধকে গলা কেটে হত্যা করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে




দি নিউজ লায়ন ;   এক বৃদ্ধকে গলা কেটে হত্যা করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে বীরভূম জেলার মল্লারপুর থানার  কলিতাড়া গ্রামে।মৃত ব্যক্তির ছেলে গনেশ বায়েন জানান, সকালে মাঠে গবাদিপশু চড়াচ্ছিলেন বাবা, সাথে ছিল বেশ কয়েকজন শিশু। সে সময় অভিযুক্ত বিশ্বজিৎ বায়েন নামে এক যুবক বাচ্চাদের অকারনে মারধর করছিল। 


তার প্রতিবাদ করেছিলেন সুকুমার বায়েন নামে ৬৮ বছরের ওই বৃদ্ধ। ঠিক সে সময় বচসার জেরে ঐ বৃদ্ধের মুন্ড  শরীর থেকে আলাদা করে দেয় বিশ্বজিৎ বায়েন।মাঠের মধ্যে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকে দেহ।ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে মল্লারপুর থানার পুলিশ। এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।অভিযুক্ত যুবককে আটক করেছে মল্লারপুর থানার পুলিশ।দেহটিকে ময়নাতদন্তের জন্য রামপুরহাট মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.